ডাক পেলেও আইপিএলে খেলা হচ্ছে না তাসকিনের

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৬:১২ পিএম

জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে খেলতে যাবেন না তাসকিন আহমেদ। দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে স্কোয়াডের নিয়মিত পেসারকে ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস -এ খেলার অনুমতি দিতে ইচ্ছুক নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

সোমবার (২১ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাসকিনকে লখনৌ দল চেয়েছিল। সেটা বিসিবিকে বিসিসিআই এবং লখনৌ জানিয়েছে। কিন্তু এখন সে সাউথ আফ্রিকায় সিরিজ খেলছে। এখানে একটা ওয়ানডে ম্যাচ বাকি আছে, দুটো গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। আমরা এখন চাইবো না এই সিরিজ বাদ দিয়ে সে আইপিএলে যাক। সে এই সিরিজে খেলবে। তাকে আমরা অনুমতি দেইনি।’

তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাকে আমরা বুঝিয়েছি। সে বুঝেছে। তাসকিন জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলছে না। আইপিএল বাংলাদেশের ক্রিকেটারদের নেয়ার ইচ্ছা পোষণ করছে। এই ইচ্ছা পোষণটা আরো আগে করলে ভালো হতো, যোগ করেন জালাল ইউনুস।

কনুইয়ের চোটে এবারের আইপিএলে লখনৌ সুপারজায়ান্টের হয়ে মাঠে নামা হচ্ছে না মার্ক উডের। ইংলিশ পেসারের বদলি হিসেবে তাসকিনকে চেয়েছিল ফ্র‍্যাঞ্চাইজিটি

আরও পড়ুন: সিদ্ধান্ত পরিবর্তন, তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরছেন সাকিব

আইপিএলে খেললে তাসকিনের ব্যক্তিগত ক্যারিয়ার সমৃদ্ধ হতে পারতো কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, জাতীয় কমিটমেন্ট সবার আগে। সে জাতীয় দলে খেলেই এ পর্যন্ত এসেছে। আমাদের কাছে জাতীয় স্বার্থ সবার আগে। আমার মনে হয় সে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করলে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আরো পাবে।


একাত্তর/আরএ

ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর