প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৯:২৯ পিএম

নিজেদের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি অ্যান্টি ডোপিং টেস্টের জন্য ১৭ জানুয়ারি তার নমুনা সংগ্রহ করা হয়। 

হামজা এই টেস্টের বিরুদ্ধে কোন বিতর্ক করবে না এবং আসন্ন ম্যাচগুলো থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে বলেও এই বিবৃতিতে জানানো হয়েছে। 

হামজার নমুনায় ফুরোসিমাইড নামক একটি নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। যদিও এটি শক্তিবর্ধক নয়, তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি ডোপিংয়ে নিষিদ্ধ দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়।

ফুরোসিমাইড তার শরীরে কিভাবে প্রবেশ করেছে, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জুবায়ের হামজা। 

এছাড়াও ডোপ টেস্ট চলাকালীন আইসিসি, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টি ডোপিং এজেন্সিকে পূর্ণাঙ্গভাবে সহায়তা করেছেন জুবায়ের। এ কারণে হয়তো অল্প সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। 

২৬ বছর বয়সী হামজা দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ছয়টি টেস্ট  আর এক ওয়ানডে। 

এদিকে, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন জুবায়ের হামজা।


একাত্তর/জো

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে ‘চোকার্স’ তকমাটি যেন এক অভিশপ্ত ছায়ার মতো লেগে আছে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে প্রোটিয়া শিবিরের শরীরী ভাষা বলছে, অতীতের সেই...
সামনে বিয়ে ডেভিড মিলারের, ব্যস্ততার কমতি নেই তাই। তার ফাঁকেই প্রোটিয়া হার্ড হিটার হাজির হয়েছেন বিপিএলের প্লে-অফ খেলতে। বিয়ের ব্যস্ততায় দল প্লে-অফে উঠেছে কিনা সেই খবরটাই রাখতে পেরেছেন কেবল।
নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শুক্রবার ছেলের বাবা হবার খবরটি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন শান্ত।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের পেসার শহীদুল ইসলাম। আইসিসির অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী তাকে এই শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।বুধবার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর