টাইগারদের জন্য তিন কোটি টাকার বোনাস ঘোষণা পাপনের

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:০৪ এএম

প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পুরষ্কার হিসেবে তিন কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বুধবার (২৩ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ওয়ানডে স্কোয়াডের প্রত্যেক সদস্যই পাবেন এই বোনাসের ভাগ।

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েন তাসকিন-তামিমরা। তাদের এই জয়ের পর পরই আসে এই ঘোষণা। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয় হাতছানিই দিচ্ছিল বাংলাদেশকে। তবে পরের ম্যাচে প্রোটিয়ারা ঘুরে দাড়ালে তৃতীয় ওয়ানডে অলিখিত ফাইনালের মতোই দাড়ায়। সেই ম্যাচে তাসকিনসহ বোলারদের দূর্দান্ত বোলিং তোপের পর তামিম-লিটনের  ব্যাটিং নৈপূন্যে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।


একাত্তর/জো 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর