এফএ কাপের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৫৩ পিএম

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টানা তিনবার ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠলো চেলসি। সেমিতে ২-১ গোলের জয়ে আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ব্লুজরা।

রোববার রাতে ঘরের মাঠে শুরু থেকে নখদন্তহীন আক্রমণ চালায় চেলসি। প্রথমার্ধে হার্ভেটসের নেয়া একমাত্র শটটি সহজেই রুখে দেয় ক্রিস্টাল গোলকিপার। গোল শূণ্যই ছিলো প্রথমার্ধ।

বিরতির পর খোলস পাল্টে বের হয়ে এসে আক্রমণে জোর দেয় চেলসি। এ সময় দ্বিতীয় সারির দলটির পোস্টে তিনটি শট লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয় দলটি।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বিদায় নেয়া দলটিে ডেডলক ভাঙে ম্যাচের ৬৫ মিনিটে। স্কোরশিটে নাম তোলেন লোফটাস-চিক।

মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট। দুই গোলের জয় নিয়ে ফাইনালের টিকেট পায় দ্য ব্লজ। একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে লড়বে চেলসি।

গত ১৬ এপ্রিল শেষ চারের প্রথম ম্যাচে সাদিও মানের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় রেডরা।

এর মধ্য দিয়ে ২০১২ সালের পর এই প্রথম ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতার ফাইনাল খেলবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।


একাত্তর/এসএ

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
খেলার অন্তিম লগ্নে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে মাইনোর সেই মাপা শট যখন জালে জড়াল, ওল্ড ট্র্যাফোর্ডে তখন আনন্দের সুনামি। অথচ ম্যাচটা এক সময় মনে হচ্ছিল ইউনাইটেডের হাত থেকে ফসকে যাচ্ছে। বিরতির পর ডমিনিক...
অবশেষে এনফিল্ডের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আর ভালোবাসার ইতি টানছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। লিভারপুল এই ফরোয়ার্ড চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের এই...
ইংলিশ লিগ জায়ান্ট লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা জানিয়েছেন মোহাম্মদ সালাহ। একে তো লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না, শেষ ১০ ম্যাচে দুটিতে জিতেছে দলটি। মৌসুমের এমন বাজে শুরুর পর ক্লাব তার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর