লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

আপডেট : ২৯ মে ২০২২, ০৪:১৮ পিএম

প্রতিশোধের আগুনে রিয়ালকে পোড়ানো হলো না লিভারপুলের। হলো না ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লপ বাহিনীকে হারিয়ে রেকর্ড ১৪ নম্বর শিরোপা ঘরে তুললো লস ব্লাঙ্কোস। 

শনিবারের (২৮ মে) ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে কার্লো আনচেলোত্তি বাহিনীর জয় ১-০ ব্যবধানে।

প্যারিসে ম্যাচজুড়ে আক্রমণের বন্যা বইয়ে দেয় লিভারপুল। তবে বাদ সাধে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। একের পর এক আটকে দেয় অল রেডদের সাজানো আক্রমণ। 

প্রথমার্ধের পুরোটা সময় রিয়াল যেন থাকে খানিকটা রক্ষণশীল। তবে গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই চমক দেখায় আনচেলত্তির শিষ্যরা। 

৫৯ মিনিটে ভালভার্দের পাস থেকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর এতেই ২০১৮ সালের পর ১৪ তম শিরোপা জিতে ইউরোপ সেরার মুকুট জিতে নেয় রিয়াল মাদ্রিদ।


একাত্তর/এসজে

লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর