ভয়ংকর সমুদ্রযাত্রা, আতঙ্কে অসুস্থ টাইগাররা

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৩:০১ পিএম

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার সহজ উপায় সমুদ্রপথ। বিমানে হলে অ্যান্টিগা ঘুরে যেতে হয়, ফলে অনেক সময় প্রয়োজন। এছাড়া যেসব বিমান আছে, সেগুলো খুবই ছোট। টিকিটও দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল। সব মিলিয়ে তাই বাংলাদেশ দল ফেরিতে করেই সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যাত্রা করে। সেই যাত্রা পথেই অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান। সেখানে দেখা গেছে, পেছনে দাঁড়িয়ে আছে একটি বিশাল ফেরি। তার একটু সামনেই আতহার আলী খানের সেলফিতে বন্দি হয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ফেরিতে করে ভয়ংকর যাত্রা শুরু করার আগে।’ যাত্রার পরের সময়টা আসলেই বাংলাদেশ দলের জন্য ছিল ভয়ংকর।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় (স্থানীয় সময় সকাল) ক্যাস্ট্রিস বন্দর থেকে তারা ডোমিনিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পৌঁছায় স্থানীয় সময় দুপুরে। এখানেই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি।

image


শুরুতে হালকা মেজাজেই ছিলেন ক্রিকেটাররা। নিজেদের মধ্যে খোশগল্প, আড্ডা, ছবি তোলা চলছিল; বলা যায় সবাই মিলেই উপভোগই করছিলেন ফেরিযাত্রা। আধ ঘণ্টা পার হতে না হতেই পরিস্থিতি বদলাতে থাকে। আটলান্টিকের ঢেউয়ের বিশালতা বাড়তে থাকার সাথে সাথেই, ভয়ের সাথে অসুস্থ বোধ করতে শুরু করেন ক্রিকেটাররা। ভয়ের সঙ্গে দ্রুততম সময়ে অসুস্থ হয়েছেন ক্রিকেটাররা।

দেড় ঘণ্টার যাত্রার পর মার্টিনিক নামের এক দ্বীপে যাত্রা বিরতি, সেখানে কয়েকজন ক্রিকেটার লিজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালের কাছে ভয় আর শঙ্কা নিয়ে জানিয়ে দেন বাদবাকি পথটুকু তারা আর যাবেন না, তাদের জন্য ভিসার ব্যবস্থা করে সেখানেই থাকার এবং পরে বিমানে যাবার ব্যবস্থা করা হোক।

জানা গেছে, সেন্ট লুসিয়া থেকে বের হয়ে ফেরি যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিল তখন মূলত সমস্যা শুরু হয়। বিশালাকার ঢেউ দেখে আতংকিত হয়ে পড়েন অনেকে।

পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান অসুস্থ হয়ে পড়েন। বমিও করেন তারা। এ ছাড়া অস্বস্তিতে থাকেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ম্যানেজার নাফিস ইকবাল। ম্যাসেজম্যান সোহেল তো আতঙ্কে ডেকেই ঘুমিয়ে পড়েন।

image

ফেরি যাত্রা শুরুর ছবি। শেষ পর্যন্ত এমন আনন্দ ছিল না ক্রিকেটারদের মনে। ছবি: ইনস্টাগ্রাম।

মাহমুদুল্লাহ রিয়াদকে এ সময় কথা বলতে দেখা যায়। তিনি বলছিলেন, আমরা হয়তো ৪-৫ জন আছি যারা দাঁড়িয়ে আছি, আর কেউ দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই।

বাংলাদেশ দলের যাত্রা শুরুর কথা ছিল একদিন আগেই। কিন্তু হঠাৎ করে উত্তাল হয়ে ওঠে আটলান্টিক। শঙ্কা দেখা দেয় হ্যারিকেনের। যার প্রভাব পড়েছিল সেন্ট লুসিয়া টেস্টে। সাগর উত্তাল থাকায় একদিন পিছিয়ে দেওয়া হয় সমুদ্র যাত্রা।

বাংলাদেশ অনুশীলন শুরু করে সেন্ট লুসিয়াতেই। একদিন অনুশীলন করে বৃহস্পতিবার রওয়ানা দেয়। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকার দূরত্ব ১৭৩ কিলোমিটার। সমুদ্রের হিসেব ধরলে ৭৭ নটিক্যাল মাইল। এই ফেরি যাত্রায় সময় লাগে ৫ ঘণ্টার মতো।

সেন্ট লুসিয়া থেকে বিমানেও যাত্রা করা যায়। তবে উইন্ডিজ বোর্ড ফেরির আয়োজন করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সম্মতি দেয় তাতে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ-তাসকিন

প্রসঙ্গত, শুক্রবার (১ জুলাই) একবেলা অনুশীলন করে শনিবার মাঠে নামবে মাহমুদউল্লাহরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।


একাত্তর/আরএ

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর