সামনেই ইংল্যান্ডে লম্বা সফর, তার আগে ক্রিকেট দলের সদসদ্যের টিকার প্রথম ডোজ নেয়ার নির্দেশণনা দিয়ে রেখেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই নির্দেশনা মেনে টিকা নিতে শুরু করেছেন বিরাট কোহলিরা। সেকথা নিজেরাই জানান দিয়েছেন।
ভারতে এখন ১৮ বছরের উপরে সবার জন্য টিকা নেয়া উম্মুক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। ফলে এখন ক্রিকেটারদেও টিকা নিতে কোন সমস্যা নেই। তাই দেরি না করে দলের মতো টিকা নেওয়াতেও নেতৃত্ব দিলেন বিরাট কোহলি।
সোমবার টিকা নিয়েই সেই ছবি নিজের সামাজিক সামাজিক মাধ্যমে দিয়ে আহবান জানালেন সবাইকে দ্রুত টিকা নিয়ে করোনা থেকে সুরক্ষিত থাকার। একই দিনে টিকা নিয়েছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মাও। সন্ত্রীক টিকা নিয়ে নেই ছবিও দিয়েছে ইনস্টাগ্রামে।
ক্রিকেট বোর্ড থেকে পরামর্শ ছিলো, ইংল্যান্ড সফরে ডাক পাওয়া সব ক্রিকেটারই যেন সেরামের তৈরি কোভিশিল্ড টিকাই নেন। কারণ প্রথম ডোজ নেওয়ার পরই ব্রিটেন পাড়ি দিতে হবে কোহলিদের। দেশে দ্বিতীয় ডোজ নেওয়ার উপায় থাকবে না।
কিন্তু কোভিশিল্ড নিলে ইংল্যান্ডেই দ্বিতীয় ডোজটি নেওয়া যাবে সহজেই। কারণ সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা পেতে কোন অসুবিধা হবে না।
বিরাট কোহলি কোন টিকা নিয়েছেন সেটি উল্লেখ না করলেও লিখেছেন, 'যত দ্রুত সম্ভব আপনারাও টিকা নিন। সাবধানে থাকুন'।
আর প্রতিমা সিংকে সঙ্গে নিয়ে টিকা নেয়ার পর সেই খবর ছবিসহ পোস্ট করেছে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার ইশান্ত। সেসঙ্গে ধন্যবাদ জানান ফ্রন্টলাইন যোদ্ধাদের।
তবে ক্রিকেটারদের মধ্যে কোহলি আর ইশান্তই প্রথম নন, এর আগে টিকা নিয়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানেও।
