জিমে চোট পেয়ে মুশফিকের পায়ে ছয় সেলাই

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো বাংলাদেশ ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসাবে পরিচিত মুশফিকুর রহিম জিম করার সময় চোট পাওয়ায় ছয়টি সেলাই দিতে হয়েছে।

শনিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে ফিটনেস চর্চার সময় বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি। সেখানে সেলাই লেগেছে ছয়টি।

বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে। ফলে এই সময়ে ক্রিকেট থেকে তাকে দূরে থাকতেই হচ্ছে। 

জাতীয় দল আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিতেই ব্যস্ত থাকবে। যে কারণে জাতীয় দলের হয়ে খেলার কোনো তাড়া নেই এই অভিজ্ঞ ক্রিকেটারের।

কয়েক দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিক। তবে মিরপুর স্টেডিয়ামে এসে মুশফিক নিয়মিতই অনুশীলন করে যাচ্ছিলেন।

এক দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভিত্তি। তবে বর্তমানে টি-টোয়েন্টিতে খারাপ সময় যাচ্ছিলো মুশফিকের।

আরও পড়ুন: সাকিবের পর এবার আবুধাবির টি-টেনে তামিমের নাম

এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র পাঁচ রান করেন মুশফিক। তবে শুধু মুশফিক নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটসমান এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর