টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:২১ এএম

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে পড়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।

এদিকে, সিরিজে এ পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ এখনও তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি। তাই টাইগাররা পয়েন্ট শূন্য।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

একাত্তর/এআর

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর