বাংলাদেশে এক, ভারতে দুই পরিবর্তনের আভাস

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৫১ পিএম

খানিকক্ষণ পরই অ্যাডিলেডে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এদিকে ম্যাচের আগে বাংলাদেশ ও ভারতের একাদশে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

ভারতের উইকেট রক্ষক দিনেশ কার্তিকের ইনজুরিতে তাকে বিশ্রামে থাকার কথা শোনা যাচ্ছে। তার জায়গায় খেলানো হতে পারে আরেক মারকুটে ব্যাটার ঋষভ পান্থকে।

image


এদিকে লেগ স্পিনার যুবেন্দ্র চাহালকেও একাদশে ভেড়ানোর কথা শোনা যাচ্ছে।  সে ক্ষেত্রে বাদ পড়ে যেতে পারেন রবিন্দ্র অশ্বিন।

অপরদিকে ভারতের টপ অর্ডারে চার ব্যাটার ডানহাতি। আর বড়ো মাঠে স্পিন সুবিধা হতে পারে এমন চিন্তায় দলে ঢুকতে পারেন স্পিনার নাসুম আহমেদ। সেক্ষেত্রে একজন ব্যাটার তথা ইয়াসির রাব্বিকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

image


অ্যাডিলেডের উইকেট সম্পর্কে বাংলাদেশি কাপ্তান সাকিব জানিয়েছেন, একবার দেখায় ওখানকার উইকেট বোঝা কঠিন। এমনকি মাঠে নামার আগেও হয়তো উইকেটের চরিত্র বোঝা  যাবে না। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। 

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,  হার্ডিক পান্ডিয়া, ঋভষ পান্ত, দিপক হুদা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর