ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৫০ পিএম

অ্যাডিলেড ওভালে টি–টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এ মাঠের স্কয়ারে বাউন্ডারি বেশ ছোট, ৬০-৬৫ মিটার। তবে স্ট্রেইট বাউন্ডারি প্রায় ৮০ মিটার। দুই দলের কৌশল স্বাভাবিকভাবেই পরিবর্তন করতে হবে সে অনুযায়ী।

ভারত এর আগে এ মাঠে বাংলাদেশকে হারিয়েছে। তবে, অ্যাডিলেডে ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ। 

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

আরও পড়ুন: ধর্ষণের সময় নারীর গলা টিপে ধরেন দানুস্কা

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।

১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে যারাই জিতবে তারা ফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।


একাত্তর/আরএ

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর