আন্দোলনে একাত্মতা, জাতীয় সংগীত গাননি ইরানি ফুটবলাররা

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগ মুহূর্তে নিজ দেশের জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। জাতীয় সংগীতের সময় গলা না মিলিয়ে চুপ ছিলেন তারা।

এর মূল কারণ জাতীয় সংগীত না গেয়ে তাদের দেশে সরকার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ইরানের ফুটবলাররা। এমন ঘটনা ঘটবে সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন ইরান দলের ফুটবলার আলীরেজা।

তিনি বলেছিলেন, সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থন জানাতে তাদের সব খেলোয়াড় জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকতে পারেন। 

উল্লেখ্য, ইরানে সরকারবিরোধী আন্দোলন চলছে। প্রায় দুই মাস আগে ইরানের ‘নীতি পুলিশ’ এর হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনি (২২) মৃত্যুবরণ করার পরই দেশজুড়ে তীব্র ক্ষোভের জম্ম হয়। এরপর ইরানে বিক্ষোভ ও সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারান।

যথাযথ নিয়মে হিজাব না পরার কারণে মাসা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। নীতি পুলিশের হাতে প্রহারের শিকার হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আমিনি। 

এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বকাপের আসরে জাতীয় সংগীত না গেয়ে প্রতিবাদের ঝড় তুললেন ইরানের ফুটবলাররা। অবশ্য গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দোহার খলিফা স্টেডিয়ামে বিক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সমর্থকরাও।


একাত্তর/এআর

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর