কানাডার বিপক্ষে বেলজিয়ামের বিবর্ণ জয়

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট। কিন্তু কানাডার বিপক্ষে মাত্র এক গোলের বিবর্ণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু তাদের।

ম্যাচের মাত্র ৮ মিনিটেই পেনাল্টি পায় কানাডা। মনে হচ্ছিল আরেকটা অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু সে যাত্রায় বেলজিয়ামকে বাচিয়ে দেন থিবো কোর্তোয়া। শেষ পর্যন্ত ফেনেরবাচের ফরোয়ার্ড বাতসুয়াইয়ের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ করে উভয় দল। তবে গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েও মিস করে কানাডা। বেলজিয়ামের ডি-বক্সের ভেতর কারাসকোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কানাডার বায়ার্ন মিউনিখ তারকা আলফোনসো ডেভিস।

কোর্তোয়া ডান পাশে ঝাপিয়ে পড়ে ডেভিসের মাটি কামড়ানো শট রুখে দেন। রিবাউন্ডেও বল গোলবারের বাইরে মারেন লারিয়া। আর এরই সঙ্গেই ৫৬ বছর পর কোন বেলজিয়াম গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে পেনাল্টি সেভ করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

তবে প্রথমার্ধের শেষ সময়ে (৪৪ মিনিট) অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতসুয়াইর অন টাচ শট পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধেও বেলজিয়ামের উপর দাপট দেখাতে থাকে কানাডা। 

ম্যাচের ৪৯ মিনিটে ডেভিডের হেড একটুর জন্য গোলবারের বাইরে চলে যায়। 

আরও পড়ুন: কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্পেনের

ম্যাচের ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। ডিবক্সের ভেতর বাতস‍ুয়াইর শট ব্লক করে দেন লারিয়া। ৮১ মিনিটে গোলের আবারও সুযোগ পেয়েছিল কানাডা। কিন্তু ডেভিডের কিরা হেড দুর্দান্তভাবে ঝাপিয়ে রুখে দেন কুর্তোয়া।


একাত্তর/জো

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বাঁশি বাজার আগেই রাজনীতির মাঠে জমে উঠেছে এক চরম রসালো নাটক! মেক্সিকান গণমাধ্যম ও জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট...
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের টিকিট কনফার্ম, এবার মহাযুদ্ধের পালা! লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে শুক্রবার রাতের এক রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে বিদায় করে বিশ্বকাপের...
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন ও বেলজিয়াম এবার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার-ফাইনালের মহারণে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাত একটায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট স্পেন ও বেলজিয়াম।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর