বিশ্বকাপ ব্যর্থতার পর পর্তুগিজ কোচের পদত্যাগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

কাতার বিশ্বকাপে দলের  ব্যর্থতার পর পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নাান্দো সান্তোস পদত্যাগ করেছেন। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে দুর্ভাগ্যজনকভাবে পরাজয় এবং কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে দায়িত্ব ছাড়তে হলো তাকে। উত্তরসুরি হিসেবে দায়িত্ব গ্রহনের তালিকায় সবার চেয়ে এগিয়ে আছেন হোসে মরিনহো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুর্তগীজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানায়, ‘৬৮ বছর বয়সি সান্তোষের সঙ্গে ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের শুরু হওয়া পথচলার ইতি টানার বিষয়ে তারা একটি চুক্তিতে উপনীত হয়েছে। এখন পরবর্তী জাতীয় কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।’

২০২৪ ইউরো বাছাইপর্বকে সামনে রেখে ফেডারেশন পরবর্তী কোচের দায়িত্বের জন্য হোসে মরিনহোকে টার্গেট করেছে বলে ডেইলি স্পোর্টস পত্রিকার খবরে বলা হয়েছে। 

খবরে বলা হয়, আপাতত অস্থায়ী ভিত্তিতে মরিনহোকে জাতীয় দলের দায়িত্ব দেয়া হবে, যাতে করে তিনি ইতালীয় সিরি এ লিগের ক্লাব রোমার হয়ে চলতি মৌসুম পার করতে পারেন।

রোমার সঙ্গে অনুশীলন ক্যাম্প পরিচালনার জন্য বৃহস্পতিবার  দক্ষিন পর্তুগালে পৌঁছানোর পর এ বিষয়ে সাংবাদিকরা মরিনহোর কাছ থেকে জানতে চাইলে মন্তব্য করা থেকে বিরত ছিলেন তিনি। 

এদিকে সান্তোস বলেছেন চাপের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হয়নি। শনিবার কাতারে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজিত হবার পরও আট বছরের দায়িত্ব ছাড়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন সান্তোস। তবে তিনি স্বীকার করেছেন যে ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দেয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলনা সবাই। 

আরও পড়ুন: দেশে ফিরেই পার্টিতে মজেছেন নেইমার

ফেডারেশনের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওতে সান্তোষ বলেছেন, ‘দারুন কৃতজ্ঞতাবোধ নিয়ে আমি বিদায় নিচ্ছি। যখন আপনি একটি দলকে পরিচালনা করতে যাবেন, তখন কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহন করতে হবে। সবাই যে আমার পছন্দ মেনে নিবে না, সেটাই স্বাভাবিক ব্যাপার।’

২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের দায়িত্ব গ্রহনের পর সান্তোস বড় শিরোপা হিসেবে দলকে এনে দিয়েছেন ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের নেশন্স লিগের শিরোপা। তার আমলেই অবশ্য ২০১৮ বিশ্বকাপ ও ইউরো ২০২০ এর শেষ ষোল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর