চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকছে রোনালদোর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

স্প্যানিশ গণমাধ্যম মার্কারের তথ্যমতে, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউসিএল যাত্রা শেষ হয়নি এখনো, তার সামনে সুযোগ থাকছে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ইউরোপ সেরার লড়াইয়ে মাঠে নামার।

মার্কারের দাবি, আল-নাসরের সাথে রোনালদোর চুক্তিতে এমন লোভনীয় একটি সুযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যদি নিউক্যাসল ইউনাইটেড শীর্ষ চারে থেকে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে পাঁচ বারের বেলন ডি’অর জয়ী এই ফুটবলারকে, লোনে নিউক্যাসল ইউনাইটেডে হয়ে খেলার অনুমতি দেবে আল-নাসরে।

এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। আপাতত চলতি সিজনে এই ফুটবলারকে দেখা যাচ্ছে না ইউরোপ সেরার লড়াইয়ে। তবে সত্যিই যদি এমন কোন চুক্তি হয়ে থাকে, তবে আবারো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দেখাও যেতে পারে রোনালদোকে।

বিশ্বকাপের আগ মুহূর্তে পিয়ার্স মরগ্যানের শোতে গিয়ে রোনালদো অভিযোগ তুলেছিলেন ম্যানইউ তাকে ঠকিয়েছে। এমন অবস্থায় ক্লাবের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায়, বিশ্বকাপের আগেই ফ্রি এজেন্ট হয়ে যান এই ফুটবলার। এসময় তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি চ্যাম্পিয়ন্সলিগ খেলার ইচ্ছা পোষণ করেন।

কিন্তু বিশ্বকাপের পরেই তিনি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা থেকে বহুদূরে থাকা এশিয়ার দেশ সৌদি আরবে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। যেখানে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেন এই ফুটবলার।

ফলে আপাতত ইউরোপে তার যাত্রা শেষ এমনটা বলাই যাচ্ছিলো। কিন্তু এমন মুহূর্তে তার ফেরার শেষ একটা বার্তা দিলো স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

আরও পড়ুন: লিভারপুলের বিরুদ্ধে ৮৪ বছর পর জয় পেলো ব্রেন্টফোর্ড

মূলত আল-নাসরে ক্লাবটি সৌদি আরাবিয়ান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। একই সাথে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের মালিক।

ফলে মার্কার করা দাবি অনুযায়ী, পর্তুগিজ সুপারস্টারকে আরো একবার দেখা যেতেও পারে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে খেলে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড।


একাত্তর/আরএ

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় ধরণের চমক দিতে যাচ্ছে এমিরেটস শিবির! নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে ছিনিয়ে নেওয়ার একবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে আর্সেনাল।...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর