উড়তে থাকা আর্সেনালকে আটকে দিলো নিউক্যাসল ইউনাইটেড

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম

মৌসুমটা দুর্দান্ত ভাবে শুরু করেছে আর্তেতার আর্সেনাল। গতকাল গোল শূন্য ড্র করার পরেও ১৭ ম্যাচ শেষে, ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দ্যা গার্নাররা। 

চলতি মৌসুমে ঘরের মাঠে, প্রথম বারের মত পয়েন্ট হারাল আর্সেনাল। শুধু তাই নয়, এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটিই প্রথম ম্যাচ, যেখানে গার্নাররা গোল করতে ব্যর্থ হয়েছে। তবে এর এর জন্য আর্সেনাল বস মিকেল আর্তেতা ক্ষোভ প্রকাশ করেছেন রেফারিং নিয়ে। তার দাবি, রেফারি দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করেছে তার দলকে।

এদিকে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেড সেপ্টেম্বরে লিভারপুলের কাছে হারার পর আর কোনো ম্যাচ হারেনি। ফলে দুর্দান্ত এক লড়াইয়ের আভাষ আগে থেকেই ছিলও। সেই অনুযায়ী হলো লড়াই, পেলো না কোনো দলই জয়ের দেখা।     

তবে লিগের নিজেদের অবস্থান আরও জোরদার করতে পারত আর্সেনাল। এই ম্যাচে জয়ের দেখা পেলে ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্ট ব্যবধান ১০ এ নিয়ে আসতে পারতো তারা।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দুই ম্যাচ বেশি খেলে, ১৮ ম্যাচে সমান ৩৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে নিউক্যাসল। 

নিউক্যাসলের কোচ এডি হাউ দলের এমন পারফর্ম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ''রক্ষণভাগ খুবই ভালো করেছে, আর্সেনাল খুব ভালো দল, আমাদের কৌশল ছিলও রক্ষণভাগে শক্ত রাখা এবং আমরা সেটা পেরেছি।''

পয়েন্ট হারালেও দলের পারফর‌ম্যান্সে সন্তুষ্ট আর্তেতা, তার মতে জিততে না পারলেও অন্তত হারা যাবে না। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।

তিনি বলেন, গাব্রিয়েল মার্তিনেল্লির জার্সি ধরে টানার জন্য তার দল পেনাল্টি পায়। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্সেনাল আরও একটি পেনাল্টির দাবি জানালেও, দেওয়া হয়নি সেটিও। ফলে ম্যাচ শেষে তিনি বলেন, '' আমাদের দুটি পেনাল্টি দেওয়া হয়নি, যা খুবই দুঃখজনক। সেই দুটি অবশ্যই পেনাল্টি ছিল।” 

  

একাত্তর/আরআই
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের উড়ন্ত সূচনায় যেন এক বালতি ঠাণ্ডা পানি ঢেলে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। শনিবারে নিজেদের ঘরের মাঠে একের পর এক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের একেবারে...
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
শুরুতেই মাত্র ৭৭ সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়া? কোনো ব্যাপারই না! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। চেলসির বিলিয়ন-পাউন্ডের নতুন 'রিবিল্ড' স্কোয়াডকে তাদের আসল জায়গা বুঝিয়ে দিল আর্সেনাল। হাড্ডাহাড্ডি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে বিদেশের কর্মসংস্থানের চাহিদা উপযোগি করে জাতীয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর