বিপিএলে আজ সাকিব-মাশরাফির লড়াই

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

আসরের উদ্বোধনী দিনে জয়ের দেখা পেয়েছিলো সিলেট এবং রংপুর। আজ দ্বিতীয় দিনেও রয়েছে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তবে আলোচনায় দিনের শেষ ম্যাচটি সেই ম্যাচেই মাশরাফির সিলেটের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বরিশাল। 

আসরের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আসরের শুরুটা ভালো ভাবে শুরু করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, দলটির মেন্টর নাজমুল আবেদিন। তার মতে প্রায় এক সপ্তাহ ধরে করা অনুশীলন ক্রিকেটাররা প্রস্তত। দলটাকেও খুব সাজানো মনে হচ্ছে। আশা করছি প্রথম ম্যাচে, আমরা ভালো করতে পারব।

ট্রফি উন্মোচনের দিন সাকিবের বদলে মাঠে আসা মেহেদি মিরাজ বলেন, আমিতো একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি, দুইবার ফাইনাল খেলেছি, অবশ্যই লক্ষ্য শিরোপা জয়ের, চ্যাম্পিয়ন হতে পারলেতো ভালোই লাগবে।  

এদিকে আসরের শুরুটা মাশরাফিদের দুর্দান্ত হয়েছে। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জারকে ৪৫ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে সিলেট। চট্টগ্রামকে এদিন মাত্র ৮৯ রানে আটকে রাখে সিলেট। জবাবে শান্ত এবং জাকিরের ৬৩ রানের পার্টনারশিপে, মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষে পৌঁছে যায় তারা।

তবে সব কিছু ছাপিয়ে সকলের দৃষ্টিতে থাকবে সাকিব, মাশরাফির লড়াই। বিপিএলের সফলতম অধিনায়কদের তালিকায় এই দুজনই থাকবেন সবার উপরে, ফলেই অপেক্ষা এখন দেখার, দুই মহাতারকার লড়াইটা কেমন হয়।

ম্যাচটি আজ ৭ জানুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে।


একাত্তর/আরআই



বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর