পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে তার দল বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ।

৪৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড পর্তুগালে ফার্নান্দো সান্তোসের স্থলাভিষিক্ত হলেন। এই মুহূর্তে মার্টিনেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে সব বিষয় আলোচনার মাধ্যমে ঠিক করা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন রোনাল্ডো।

পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পাবার পর সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছেন, আমার মূল দায়িত্ব হচ্ছে বিশ্বকাপে খেলা ২৬ খেলোয়াড়কে নিয়ে কাজ শুরু করা, এর মধ্যে রোনাল্ডোও রয়েছেন।

মার্টিনেজ আরো জানিয়েছেন তিনি সব সিদ্ধান্ত মাঠেই নিবেন, কোন অফিসে নয়।

ক্লাব ফুটবলে সোয়ানসি সিটি, উইগান এ্যাথলেটিক ও এভারটন হয়ে ২০১৬ সালে বেলজিয়ামের কোচ হিসেবে দায়িত্ব পান মার্টিনেজ। তার অধীনে বেলজিয়ান ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। এছাড়া তার অধীনে তিন বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ধরে রেখেছিল।

কিন্তু কাতারে কোন সাফল্যই দেখাতে পারেনি রেড ডেভিলসরা। কানাডাকে ১-০ গোলে হারালেও মরক্কোর কাছে ২-০ গোলে পরাজিত ও ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বেলজিয়াম।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লরিস

এদিকে আট বছর পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ সান্তোস। ৬৮ বছর বয়সী সান্তোসের অধীনেই পর্তুগাল ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জয়ের মাধ্যমে প্রথম কোন আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিল। এছাড়া ২০১৯ সালে প্রথমবারের মত আয়োজিত নেশন্স লিগের শিরোপা জেতার কৃতিত্ব দেখায়। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগাল বিদায় নেবার পাঁচদিনের মধ্যেই সান্তোস তার পদ থেকে সরে দাঁড়ান।


একাত্তর/আরআই/আরএ

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর