দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে মাশরাফির রেকর্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:০৬ পিএম

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।

মাশরাফির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হার পেয়েছেন ম্যাশ।

অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশসেরা অধিনায়ক মাশরাফি।

আরও পড়ুন: বিজয়-জানাত ঝড়ে থামলো চট্টগ্রাম, শীর্ষে বরিশাল

খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন মাশরাফি।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর