চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব

আপডেট : ১২ জুন ২০২১, ০৭:৩৭ পিএম

মাঠে অসদাচরণে চার ম্যাচ সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

এদিকে, আম্পায়ারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ না এনেই নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন সাকিব। তবে ভিন্ন সুর তুলেছেন তার জীবনসঙ্গী শিশির। বলেছেন, আম্পায়ারের করা ভুলের প্রতিবাদেই সাকিব মেজাজ হারিয়েছেন।

ইটের জবাব পাটকেলে কেমন করে দিতে খেলার মাঠ বারবার তা দেখিয়েছে, খেলোয়াড়দের প্রতিবাদে সমর্থকরাও বসায় ভাগ; সুখ দুঃখে থাকে পাশে।

২০১৯ সালে বাংলার ক্রিকেট কেঁপেছে তেমনি প্রতিবাদে; সেই আন্দোলনের নায়কও ছিলেন সাকিব আল হাসান; সমর্থকরাও ছিল পাশে।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের নিষিদ্ধ হওয়ার দিনেও কেঁদেছে বাংলাদেশ, প্রতিবাদে মুখর হয়েছে রাজপথ; এমন সাজার বোঝা নিয়েছে ভাগাভাগি করে।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও সাকিবের ওপর সবার আস্থা ছিল শতভাগ, ছিল বিশ্বাস। সবাই ধরে নিয়েছিলেন মাঠেই সাকিব প্রমাণ দেবেন, কথায় নয়।

আরও পড়ুন: প্রতিবেদন এলে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত: বিসিবি

তবে সাকিব এসে যা যা করলেন, আস্থার প্রতিদান দিলেন যেভাবে তা রীতি-মতো চমকে যাবার মতো, ফর্মহীনতায় ভোগা সাকিব ডিপিএলের মাঝপথেই ভাঙলেন বায়োবাবল; সেবারও মিললো নামের গুণে রক্ষে; মুখ দেখে হয়তো বিসিবি কিছু বলতে পারেনি।

তারপর যা ঘটলো, তাতে সবাই হতবাক হয়েছে, চোখ হয়েছে ছানাবড়া; যাকে দেখে শেখে মানুষ, লাখো তারুণ্য যাকে আইকন মানে; তাকে কী এমন কাণ্ডে মানায়।

ভাবনার অতীত এই কাণ্ড ঘটিয়েও খুব স্বাভাবিক সাকিব, চাইলেন এই রকম সাধারণ ক্ষমা? বড় হলে তো মানুষের বিনয় বাড়ে, অথচ সাকিবের ঘটছে বিপরীতটাই?

আরও পড়ুন: লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব, তেড়ে গেলেন খালেদ মাহমুদ

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ওই ওভারেই আবাহনীর অধিনায়ক সাকিবকে হাঁকান একটি চার ও একটি ছক্কা।



পঞ্চম বলে সাকিব এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। এতে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্পে লাথি মেরে ভেঙে দেন।

এরপর তুমুল বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে গেলে আম্পায়ারের দিকে গিয়ে তিনটি স্ট্যাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন। তিনি এ সময় আম্পায়ারকে কিছু একটা বলছিলেন।

আরও পড়ুন: ভুলের জন্য ক্ষমা চাইলেন সাকিব

আর মাঠ ছাড়ার সময় আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কিছু বললে ক্ষেপে গিয়ে তেড়ে আসেন আবাহনীর কোচ মাহমুদ সুজন। এগিয়ে যান সাকিবও।

এসব ঘটনায় সাকিব ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও ভক্তরা বুঝতে নারাজ, মানতে নারাজ, যে মাঠে যাই ঘটুক; আম্পায়ার যাই করুক তার প্রতিবাদ হতে হবে, ভদ্র ভাষায়। হাতাহাতি না করেও তো কঠোর প্রতিবাদ করা যায়; খেলার মাঠে সেই প্রতিবাদ হরহামেশাই চলে।

সহজ বিষয়টাকে কঠিন করা সাকিবের জীবনসঙ্গীর কণ্ঠেও সেই চেনা সুর, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।



একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর