মোতেরায় ক্রিকেট কূটনীতিতে মোদি-অ্যালবানিজ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০১:২৪ পিএম

ক্রিকেটের মাধ্যমে বন্ধুত্ব। ভারতের আহমেদাবাদে ভারত-অষ্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের সময় এমন ক্রিকেট কূটনীতির মঞ্চে হাজির দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যান্থনি অ্যালবানিজ।

দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার কোনও প্রধানমন্ত্রীর ভারতে এলেন। চার দিনের সফরে বুধবার বিকেলে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি।

ভারতে নেমেই অসি নেতা হোলি উৎসবে অংশ নেন। সাবরমতী আশ্রমে কিছু সময় কাটিয়েছেন। আর পরের দিন সোজা মোতেরা স্টেডিয়ামে, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ।

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে হাজির হন মোদি ও অ্যালবানিজ। গলফ কার্টে চেপে দু'জনে মাঠ ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। 

উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানান দু'দেশের সরকার প্রধানকে। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

প্রধানমন্ত্রী মোদিই যে টস করবেন, তা আগেই ঠিক ছিলো। অসি প্রধানমন্ত্রী বলেছেন, আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।

প্রসঙ্গত, এর আগেও ভারতের প্রধানমন্ত্রী আহমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অসি প্রধানমন্ত্রী এই মাঠে ম্যাচ দেখতে হাজির থাকলেন। 

ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই সফরে এসেছেন অসি নেতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি দু’দেশের প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন।

স্টেডিয়ামের চারিদিকে অনেকদিন আগে থেকেই লাগানো ছিলো মোদি-অ্যালবানিজির ছবি। দুই দেশের ক্রিকেটের ৭৫ বছর পূর্তির উপলক্ষে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। 

গুজরাটি সঙ্গীত পরিবেশন করা হয়। দুদেশের দলপতিকে ক্যাপ তুলে দেন মোদি ও অ্যালবানিজ। ফটোসেশনের পর গোটা মাঠ প্রদক্ষিণ করেন দুই প্রধানমন্ত্রী।    


একাত্তর/এআর


জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর