বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড টাইগারদের সামনে স্রেফ উড়ে গেছে। দুই ওভার বাকি থাকতেই বাটলার বাহিনীদের সাকিবরা হারিয়েছেন ৬ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শান্ত। মাত্র ৩০ বলে এই রান করেন তিনি। এছাড়া তৌহিদ হৃদয় ২৪ ও রনি তালুকদার ২১ রান করেন।

শান্ত-হৃদয়ের জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। মাত্র ৩৯ বলে ৬৫ রান আসে এই জুটি থেকে। এরপর সাকিব-আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ওপেনিং জুটিতে ১০ ওভারে আসে ৮০ রান। ৩৫ বলে ৩৮ রান করে আউট হন সল্ট।

পরের উইকেটে নেমে সুবিধা করতে পারেননি বাঁ-হাতি ব্যাটার ডেভিড মালান। সাকিব আল হাসানের করা বলে ৭ বলে ৪ রানে আউট হন মালান। তবে তৃতীয় উইকেটে যোগ্য সঙ্গী পান ওপেনার বাটলার। দুর্দান্ত ব্যাট করতে থাকেন বেন ডাকেট। দু’জন মিলে গড়ন ৪৭ রানের জুটি। ১৩ বলে ২০ রান করে আউট হন ডাকেট। এদিকে ফিফটি করার পর ৪২ বলে ৬৭ রানে ফেরেন বাটলার।

image


এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। স্যাম কারেন ৬ ও ক্রিস ওকস ১ রান করেন। আর ৮ রানে মঈন আলী ও ৫ রানে ক্রিস জর্ডান অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৬ (সল্ট ৩৮, বাটলার ৬৭, মালান ৪, ডাকেট ২০, মইন ৮*, কারান ৬, ওকস ১, জর্ডান ৫*; নাসুম ৪-০-৩১-১, তাসকিন ৪-০-৩৫-১, মুস্তাফিজ ৪-০-৩৪-১, সাকিব ৪-০-২৬-১, হাসান ৪-০-২৬-২)।

আরও পড়ুন: পিএসজিকে বিদায় করে শেষ আটে বায়ার্ন

বাংলাদেশ: ১৮ ওভারে ১৫৭/২ (লিটন ১২, রনি ২১, শান্ত ৫১, তৌহিদ ২৪, সাকিব ৩৪, আফিফ ১৫*; কারান ২-০-১৮-০, ওকস ২-০-২১-০, আর্চার ৩-০-২৭-১, রশিদ ৩-০-২৫-১, উড ২-০-২৪-১, মইন ৪-০-২৭-১, জর্ডান ২-০-১৬-০) 

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।


একাত্তর/আরএ

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর