সাকিবের রেকর্ড ভেঙে দেশের দ্রুততম সেঞ্চুরি মুশফিকের

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৬:৪৮ পিএম

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে মুশফিকের ৬০ বলে ১০০ রানের ইনিংসটাই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব।

সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের একেবারে শেষ বলে এসে গ্রাহাম হিউমের কাছ থেকে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। ৬০ বলে ১৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় তিন অংকের ঘরে পৌঁছান তিনি। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের এটা ৯ম সেঞ্চুরি।

আজকের এই ইনিংসটি মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংসও। ন্যূনতম ফিফটি পেয়েছেন এমন ইনিংসগুলো বিচারে আজ তার ১৬৬.৬৬ স্ট্রাইকরেটের ইনিংসই সর্বোচ্চ।

এছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এ সংস্করণে ৭ হাজার রানের দেখা পেয়েছেন মুশফিক।

দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড তামিমের। ক্যারিয়ারের ২০৬তম ম্যাচ ও ২০৪তম ইনিংসে এসে ৭ হাজার রানের দেখা পেয়েছিলেন তামিম। এই সংস্করণে অভিষেকের পর মাইলফলকটির দেখা পেতে তার সময় লেগেছে ১৩ বছর ২৩ দিন।

image


সাকিব একই মাইলফলক ছুঁয়েছেন ২২৮তম ম্যাচে ২১৬তম ইনিংসে। তার সময় লেগেছে ১৬ বছর ২২৪ দিন।

আরও পড়ুন: মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

মুশফিকের লাগলো ১৬ বছর ২২৬ দিন। তামিম ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২০২০ সালে এই সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে।

সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডেতে। ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড হাশিম আমলার। ১৫০তম ইনিংসে মাইলফলকটি ছুঁয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ওপেনার।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর