মুশফিকের রেকর্ডের দিনে ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯:৪৮ এএম

মুশফিকুর রহিমের রেকর্ডময় সেঞ্চুরির দিনে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ইনিংসের পর পরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত কাটঅফ সময়ের এক ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা ৩২ মিনিটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। এদিন খেলা শুরুর সর্বশেষ সময় ছিল রাত ৯টা ৩৩ মিনিট। তবে বৃষ্টি থেমে এই সময়ের মধ্যে আর মাঠ প্রস্তুত করার সম্ভাবনা না থাকায় আগেভাগেই ভেস্তে যায় ম্যাচ।

এর আগে মুশফিকুর রহিমের রেকর্ডময় সেঞ্চুরিতে ৩৪৯ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে যা স্বাগতিকদের রেকর্ড পুঁজি। মাত্র ৬০ বলে সেঞ্চুরি অপরাজিত করে রেকর্ড বইয়ে নাম লেখান মুশফিক।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে (৬৩ বলে সেঞ্চুরি)।

আরও পড়ুন: মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

মুশফিকের চার-ছক্কার ঝড়ের পর পরই মুষল ধারে নামে বৃষ্টি। ইনিংস বিরতির সময়ই প্রবল বর্ষণ ম্যাচের ফল তিনি তৈরি করে দেয় শঙ্কা। দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর