পাঠান ও বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:০১ পিএম

আবারো আলোচনায় পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। অবসর নেয়ার পর সামাজিক মাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য করে নিয়মতিই আলোচনায় থাকছেন তিনি। 

এবার শোয়েব আকতার আলোচনায় এসেছেন আফগানিস্তানকে প্রশংসায় ভাসিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবার দলটির প্রশংসায় পঞ্চমুখ শোয়েব। 

প্রথমবার পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। শারজার মাটিতে টানা দুই ম্যাচে জয় পেয়েছে রশিদ খানরা। এবার আফগানদের লক্ষ্য পাকদের হোয়াইটওয়াশ করা।

আফগানিস্তানের এই সাফল্য নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের পেসার শোয়েব আকতার পাঠান ও বাঙালিদের প্রশংসা করেছেন। 

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে- পাঠান ও বাঙালিদের যে ক্ষমতা, যে শক্তি, তা যদি সঠিক উপায়ে পরিচালনা করা যেতো, তাহলে এই দুই জাতি বিশ্বসেরা হতো।

২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পরে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। 

শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার সেই জ্বালা বুকে নিয়েই সিরিজ খেলতে নেমেছিলেন রশিদ খানরা। কিন্তু শারজার মাটিতে পরপর দুই ম্যাচ জিতে নেয় আফগান বাহিনী।

শোয়েব অবশ্য আফগানদের লড়াই দেখে দারুণ খুশি। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আফগানদের। এগিয়ে আসছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে রশিদ খানদের অন্যতম ফেবারিট বলেছেন।

পিন্ডি এক্সপ্রেস বলেন, আফগানিস্তান দারুণ শক্তিশালী দল। ওদের স্পিনাররা দুর্দান্ত। নবি ভাল বোলিং করেছে। ওদের প্রতিটি স্পিনারই রহস্যময়। তারাই বিশ্বকাপের অন্যতম সেরা হবে।

শোয়েব বলেন, পাঠান ও বাঙালিরা যদি নিজেদের ক্ষমতা সঠিক উপায়ে প্রয়োগ করে তাহলে তারা বিশ্বের সেরা জাতি হতে পারে। 

তিনি আরও বলেন, এই দুটি জাতির মধ্যে কিছু করে দেখানোর জেদ রয়েছে, রয়েছে ইচ্ছাশক্তি, রয়েছে রক্তের তেজ। এই তেজ ও ইচ্ছাশক্তিকে যদি ইতিবাচক উপায়ে সঠিক পথে ব্যবহার করা হয়, তাহলে বিশ্বসেরা হতেই পারে। আমার পাঠান ভাইরা জিতেছে, এতে আমি দারুণ খুশি।


একাত্তর/এআর

মায়ামির তপ্ত মাঠে নরওয়েকে ২-১ ব্যবধানে ধুলো খাইয়ে ইংল্যান্ড যখন বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটল, তখন কেবল মাঠের ফুটবলাররাই নন, উল্লাসে ফেটে পড়েছে পুরো ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে রাজনৈতিক ও...
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর