ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন রাশিয়া

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম

ভারতকে হারিয়ে সাফ অ-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে বিজয়ী হয়।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল। স্বাগতিক বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করলো। 

সাফের এই টুর্নামেন্ট উয়েফার অর্থায়নে হয়েছে। তাই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া খেলেছে। দক্ষিণ এশিয়ার সঙ্গে রাশিয়ার ফুটবলের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সাফের চার দেশের কেউই রাশিয়ার সঙ্গে পয়েন্ট আদায় করতে পারেনি।

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে। ইউরোপের রাশিয়া থাকায় এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর চেয়ে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে।


একাত্তর/আরএ

রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর