দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৫ পিএম

ফিফা টায়ার এক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী সিশেলসের কাছে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মঙ্গলবার (২৮ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজকের এই পরাজয়ে ১-১ ম্যাচের সমতায় শেষ হলো সিরিজটি। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল  বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে ড্র করতে পারলেও সিরিজ নিশ্চিত করতে পারতো কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান দলটির বিপক্ষে  ড্র তো দূরের কথা পরাজিত হয়ে সিরিজ নিশ্চিতে ব্যর্থ হয়েছে জামাল ভুঁইয়ার দল।

এখানেই শেষ নয়, বাংলাদেশের দলটি শতভাগ পেশাদার হলেও এর ধারে কাছেও নেই সিশেলস। বাংলাদেশ সফরে আসা দলটির সদস্যরা ফুটবলের পাশাপাশি অন্য পেশায়ও জড়িত।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোল খরা দূর করেন সফরকারী দলের মাইকেল ইয়ান। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিশেলসকে এগিয়ে দেন তিনি। নিজেদের বক্সে বাংলাদেশ দলের সাদ উদ্দিন সিশেলসের ডিফেন্ডার ডেরিল বারট্রান্ডকে ফাউল করায় পেনাল্টির নির্দেশটি দেন  কর্তব্যরত ভুটানের রেফারি পেমা টিসেওয়াং। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইয়ান।

দুই মিনিট পরেই গোলটি পরিশোধ করার সুযোগ পেয়েছির স্বাগতিক বাংলাদেশ। ৬৪ মিনিটে ডি বক্স থেকে বদলী খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের জেড়ালো শটের বলটি অসাধারণ দক্ষতায় ডান দিকে ডাইভ দিয়ে প্রতিহত করেন সিশেলসের গোল রক্ষক আলভিন রড্ডি।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বড় অংকের টাকা পাবে ফুটবল ক্লাবগুলো

শেষদিকে আরো কয়েকটি আক্রমণ করেছে স্বাগতিকরা। কিন্তু সফল ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ মুহূর্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরীয় ফরোয়ার্ড এলিটা কিংসলে।

সোহেল রানার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে তিনি বাঁ পায়ে শট নিলে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের ৮৬ তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার জোড়ালো শটের বল চলে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে। ফলে আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর