এবারের আইপিএলে আর খেলতে যাচ্ছেন না সাকিব

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১০:৩০ পিএম

চলতি আইপিএলের পুরো মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে এ বছর দেখা যাবে না।

জাতীয় দলে খেলা থাকার আইপিএলের বেশিরভাগ ম্যাচই মিস করতেন সাকিব। যেহেতু এবার অনেকটা সময় সাকিবকে দলে পাবে না, তাই অন্য কোনো বিদেশিকে নিতে চায় কলকাতা। 

সাকিবকে সেই অনুরোধই জানিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নিয়েছেন।

জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলে এবার অন্তত পাঁচটি ম্যাচ মিস হতো সাকিবের। কারণ  বিসিবি পুরো আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দিতে চাইছে না।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দুই ম্যাচ। ও শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের জন্য আরও তিন ম্যাচ খেলতে পারতেন না সাকিব।

কেকেআরই সাকিবকে প্রস্তাব দেয়, তিনি যেহেতু পুরো মৌসুম খেলতে পারবেন না, তাই তিনি যদি নিজেকে সরিয়ে নেন তাহলে তার জায়গায় আরেকজনকে নিতে পারে তারা। 

সেই প্রস্তাবে নাকি রাজী হয়ে গেছেন সাকিব। কলকাতায় এবার বিদেশি খেলোয়াড়দের একটা সংকট আছে। তাই সাকিবের পরিবর্তে আরেকজন অলরাউন্ডারের খোঁজ করছে কলকাতা।

আইপিএলের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও, দ্বিতীয় দফায় সাকিব আল হাসানকে এক কোটি ৫০ লাখ টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। 

কলকাতায় সুযোগ পাওয়া বাংলাদেশের আরেক তারকা লিটন অবশ্য এমন কোন সিদ্ধান্ত নেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পরই কলকাতার ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার। 


একাত্তর/এআর

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর