অ্যানফিল্ডে আর্সেনালকে জিততে দেয়নি লিভারপুল

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৩৭ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আগে এগিয়ে গিয়েও লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। পয়েন্ট খোয়ালেও লিগ শিরোপা জেতার লড়াইয়ে ম্যান সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে টেবিল টপাররা। এই জয়ে দশ বছর ধরে অ্যানফিল্ডে জয় অধরাই থাকলো গানার্সদের।

এই ড্রয়ে পয়েন্ট খোয়ানো আর্সেনাল ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিভারপুল।

অ্যানফিল্ডে শুরুতেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। ৪২ মিনিটে এক গোল শোধ করেন মো সালাহ। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় লিভারপুল। 

ম্যাচের ৮৭ মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে অল রেডরা। ম্যাচ জুড়ে ক্লপ বাহিনীর ছয়টি অন টার্গেট শটের বিপরীতে আর্সেনাল শট নেয় পাঁচটি। এ ড্রয়ে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকলো অল রেডরা।  

image


২-২ হওয়ার পরেও সুযোগ এসেছিল লিভারপুলের। সালাহর আরও একটি শট গোলে প্রবেশের ঠিক আগ মুহূর্তে শরীর শূন্যে ভাসিয়ে রক্ষা করেন রামসডেল। তবে এ ম্যাচে ড্র করলেও আক্ষেপ থেকেই যাবে লিভারপুলের। 

গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারানোর পর লিগের একটি ম্যাচও জিততে পারেনি লিভারপুল। শীর্ষ চার তাদের কাছে এই মুহূর্তে অনেক দূরের বিষয়ই। প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে অবস্থান করা টটেনহামের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল।


একাত্তর/এসজে

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর