ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবেন সোহাগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:২৫ পিএম

আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা- ফিফা। বাফুফে থেকে তার নামফলকও সরানো হয়েছে। 

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার রায়কে ‘ত্রুটিপূর্ণ ও অনুমাননির্ভর’ বলে উল্লেখ করেছেন সোহাগ। শনিবার তাঁর আইনজীবী দেয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলায় হয়েছে, ফিফার সিদ্ধান্ত শুধু ত্রুটিপূর্ণই নয়; বাফুফের বিপক্ষে পক্ষপাতদুষ্ট রায়।

ফিফার রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন সোহাগের আইনজীবী। 

বিবৃতিতে বলা হয়, শুনানিতে বাফুফে টাকা-পয়সা লেনদেনের জন্য ফিফার দেওয়া অনুমোদনের নথিপত্র পেশ করা হলেও অ্যাডজুডিকেটরি চেম্বার অবৈধভাবে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র আমলে না নিয়ে রায়টি অনুমোদন করে। আর এতেই স্পষ্ট হয় যে, সিদ্ধান্তটি শুধু ভুল ও ত্রুটিপূর্ণ নয় বরং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে লক্ষ্যবস্তু বানিয়ে এমন রায় দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিফার পাঠানো তহবিলের অপব্যবহার করা হয়েছে বা বেঁধে দেওয়া নিয়মের মধ্যে ব্যবহার করা হয়নি- রায়ে এমন কোনো ইঙ্গিত নেই। একইভাবে ফিফা ও বাফুফে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রমাণও নেই। 

আরও পড়ুন: ৯ বছর পর সবচেয়ে গরম দিন দেখলো ঢাকা

এর পাশাপাশি ফিফার অ্যাডজুডিকেটরি কমিটি বলেছে, ফাইলে এমন কিছুই নেই যাতে বোঝা যায় আবু নাঈম সোহাগ জালিয়াতি করেছেন কিংবা দরপত্র নিয়ে মিথ্যাচার করেছেন। বরং দরপত্রটাই ভালোভাবে যাচাই-বাছাই করা হয়নি। 

সোহাগের আইনজীবীর বিবৃতিতে আরও বলা হয়েছে, তথ্যপ্রমাণ এড়িয়ে সম্পূর্ণ অনুমানের ওপর অ্যাডজুডিকেটরি চেম্বার জানিয়ে দেয়, বাফুফের প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় জালিয়াতি করা হয়েছে। আর এতেই প্রমাণিত হয় সিদ্ধান্তটি শুধু ভুল ও অসংগতিপূর্ণ নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বহু বিতর্কিত ‘বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা’ নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার কয়েক সপ্তাহের মাথায় চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে টালমাটাল অবস্থায় থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাল হয়ে এবার মাঠে নামলেন সাবেক নিউইয়র্ক মেয়র রুডি জুলিয়ানির ছেলে এবং সদ্য সমাপ্ত বিশ্বকাপের হোয়াইট হাউস...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর