আইপিএল রেখে হঠাৎ দেশে লিটন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৮:০৭ পিএম

আইপিএল রেখে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরেছেন তিনি।

কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুক্রবার (২৮ এপ্রিল) জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

দেশের ম্যাচ থাকায় ৯ এপ্রিল কলকাতায় পৌঁছেন লিটন। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় তার। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই চার রানেই। এরপর  উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি।

আইপিএল খেলার জন্য লিটনকে বিসিবি ছাড়পত্র (এনওসি) দিয়েছিল আগামী ২ মে পর্যন্ত। সেটা আরও দুদিন বাড়িয়ে নেন লিটন।

শনিবার (২৯ এপ্রিল) গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে নামবে কলকাতা। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে কেকেআর।


একাত্তর/এসি

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর