চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানসিটি-ইন্টারের লড়াই

আপডেট : ১০ জুন ২০২৩, ১২:১২ পিএম

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। গার্দিওয়ালার সিটির সামনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের হাতছানি। আর ইন্টারের সামনে চতুর্থ শিরোপা জয়ের সুযোগ।

তুরস্কের ইস্তানবুলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালের মঞ্চে ম্যানচেস্টার সিটি। এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁতে পারেনি সিটিজেনরা।

২০১১-১২ মৌসুম থেকে এ পর্যন্ত ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানসিটি। ২০০৮ সালে মালিকানা পরিবর্তনের পরই বদলে যাওয়ার শুরু। 

এই ম্যাচটিতে জয়লাভ করতে পারলেই দ্বিতীয় কোনো ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা জয়ের বিরল এক গৌরব অর্জন করবে সিটি। যেটি এর আগে ১৯৯৯ সালে অর্জন করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। 

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও অল-ইংলিশ ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। গতবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। সেই ম্যাচের প্রতিশোধই যেন এবার নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পেছনে ফেলে স্বপ্নে ফাইনাল নিশ্চিত করেছে। এখন ইস্তাম্বুলে আতার্তুক অলিম্পিক স্টেডিয়ামে শেষ কাজটুকু সারতে চায় সিটি।

ইন্টার মিলানের জন্য ভয়ের কারণ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই ঝড় তোলা আর্লিং হলান্ড। ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে পাড়ি জমানো এই তারকা নতুন ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫২টি গোল। আর্সেনালকে হটিয়ে সিটিকে সাফল্য এনে দেওয়া ২২ বছর বয়সি এই তারকা গত শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে সিটির এফএ কাপের শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যার সুবাদে ট্রেবল শিরোপা জয়ের পথে দ্বিতীয় ধাপও পেরিয়ে যায় সিটিজেনরা। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে গোলমেশিন হলান্ড চ্যাম্পিয়ন্স লিগে অনেক দিন ধরে গোলখরায় ভুগছেন। সেমিফাইনালের দুই লেগে রিয়ালের বিপক্ষে জালভেদ করতে পারেননি। তবুও ইন্টারের সামনে বড় চ্যালেঞ্জের নাম হলান্ড। তাকে আটকানোর পথ খুঁজছে মিলান শিবির।

আরও পড়ুন: আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ বিকাশে

খাটো করে দেখার সুযোগ নেই ইন্টার মিলানকেও। কারণ এবারের চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে আছে ইতালিয়ান ক্লাবটি। ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ দুশ্চিন্তার কারণ হতে পারে সিটিজেনদের জন্য। তাই তাকে থামানোর উপায় খুঁজছে গার্দিওলার দল। সবমিলিয়ে জমজমাট এই ফাইনালের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কার হাতে ওঠে সেই ইউরোপের শ্রেষ্ঠত্ব সেটা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর