আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিং

শীর্ষে রুট, মোমিনুল ও শান্তর উন্নতি

আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:১২ পিএম

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনকে টপকে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিং তালিকার শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। 

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ডিসেম্বরে শীর্ষে উঠা লাবুশেন তিন-এ নেমে গেছেন। বার্মিংহামের এডজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের আগে ব্যাটিং র‌্যাংকিং তালিকায় শীর্ষ তিনটি জায়গাই দখলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার লাবুশেন, স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তারা।

কিন্তু টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন রুট। দারুণ ব্যাটিং নৈপুণ্যে ক্যারিয়ারে তৃতীয়বারের মত শীর্ষে উঠেন রুট। শীর্ষে থাকা রুটের রেটিং ৮৮৭। 

২০১৫ সালের আগস্টে প্রথম ও গেল বছর ডিসেম্বরে শীর্ষে উঠেছিলেন রুট। ৮৮৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। রুট ও উইলিয়ামসনের মধ্যে রেটিং ব্যবধান মাত্র ৪। রুটের চেয়ে ১০ রেটিং কম আছে লাবুশেনের।

প্রথম টেস্টের দুই ইনিংসে ১৪১ ও ৬৫ রান করায় ম্যান অব দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ার উসমান খাজা। শীর্ষ দশে প্রবেশ করে তালিকার সপ্তম স্থানে আছেন খাজা।

চলতি সপ্তাহেই শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। টেস্টের দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রান করেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৫ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন শান্ত। টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২১ রানের ইনিংস খেলায় ১৭ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে উঠেছেন মোমিনুল হক।

আফগানিস্তানকে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারানো টেস্টে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বোলাররা। ম্যাচে সমান ৫টি  করে উইকেট নিয়ে পেসার এবাদত হোসেন ৬২তমস্থানে এবং শরিফুল ইসলাম ৭১তম স্থানে আছেন।


একাত্তর/জো

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর