ভারতের বিপক্ষে প্রাথমিক দলে নেই জাহানারা

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:২৩ পিএম

জুলাইয়ে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে।

শ্রীলংকা সফরে দু’টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে খেলেছেন জাহানারা। ওয়ানডেতে দুই উইকেট নিলেও টি-টোয়েন্টি কোন উইকেট পাননি তিনি।

শ্রীলংকা সফরের জাহানারাই শুধুমাত্র দল থেকে বাদ পড়েছেন।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। পহেলা জুলাই থেকে অনুশীলন শুরু হবে।

৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচ হবে ১৬, ১৯ ও ২২ জুলাই।

ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ বিশ্বকাপের জন্য চ্যাম্পিয়নশিপ থেকে ১০টি দল বেছে নেয়া হবে। এই সিরিজটি আইসিসির এফটিপিতে নারীদের প্রথম সিরিজ।

আরও পড়ুন: আসছে মাসেই মেসিকে মাঠে দেখবেন মিয়ামির ভক্তরা

সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ বছরের মধ্যে প্রথম মিরপুরের ভেন্যুতে নারীদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ভেন্যুতে খেলেছিল বাংলাদেশ নারী দল।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল: নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক ও ফাহিমা খাতুন।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর