৩৭ বছর পর লড়ছে বাংলাদেশ-কুয়েত

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম

কুয়েতের বিপক্ষে দীর্ঘ ৩৭ বছর পর খেলতে নামলো বাংলাদেশ। এ ম্যাচের আগ পর্যন্ত মাত্র দুইবার একে অপরের মুখোমুখি হয়ে বাংলাদেশ ও কুয়েত। দুটিতেই বাংলাদেশের হার।

এবার দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে কুয়েতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দু’দলের সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়েছে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

১৯৭৩ সালে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় মারদেকাকাপে। কুয়েত ম্যাচটা জিতে নেয় ১-২ ব্যবধানে। কুয়ালালামপুরে হয়েছিল ম্যাচটি। এরপর বাংলাদেশ ও কুয়েতের সাক্ষাৎ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল ০-৪ ব্যবধানে।

আরও পড়ুন: ফ্রান্সে শান্তির ডাক এমবাপের

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২। কুয়েত আছে ১৪১তম স্থানে। শক্তিতে এগিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে তাদের হারাতে আত্মবিশ্বাসী জামাল-তপুরা।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর