রেকর্ড ও কীর্তিতে আলোকিত তামিমের ক্যারিয়ার

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪৬ পিএম

পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে ২২ গজে দারুন সব মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯ ম্যাচে ১৫ হাজার ২০৫ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষনা দিলেন তামিম।

image


আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রেকর্ড ও কীর্তি:

টেস্ট 

অভিষেক: ৪ জানুয়ারি ২০০৮, নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে।

ব্যাটিং পরিসংখ্যান : ৭০ ম্যাচ, ৫১৩৪ রান, সর্বোচ্চ ইনিংস ২০৬ রান, গড় ৩৮.৩৯, ১০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি।

ওয়ানডে

অভিষেক: ৯ ফেব্রুয়ারি ২০০৭, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে।

ব্যাটিং পরিসংখ্যান: ২৪১ ম্যাচ, ৮৩১৩ রান, সর্বোচ্চ ইনিংস  ১৫৮ রান, গড় ৩৬.৬২, ১৫টি সেঞ্চুরি এবং ৫৬টি হাফ সেঞ্চুরি।

টি২০ 

অভিষেক: ১ সেপ্টেম্বর ২০০৭, কেনিয়ার বিপক্ষে নাইরোবি।

ব্যাটিং পরিসংখ্যান: ৭৮ ম্যাচ, ১৭৫৮ রান, সর্বোচ্চ ইনিংস  ১০৩*, গড় ২৪.০৮, ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি।

image


টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তিনি। টি২০-তে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান তার। 

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির মালিক তামিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে  ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করেছিলেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে তামিমের অর্ধশতক ৯৪টি। এই তালিকায় বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থানে আছেন তামিম। 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭৫৩টি চার মেরেছেন তামিম।

image


বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ১৮৯টি ছক্কা মেরেছেন তামিম। এর মধ্যে টেস্টে ৪১টি, ওয়ানডেতে ১০৩টি ও টি২০-তে ৪৫টি ছক্কা তার। 

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৩৬বার শূন্যতে ফিরেছেন তামিম। 

বাংলাদেশের হয়ে সব মিলিয়ে ১০৬টি ক্যাচ নিয়েছেন তামিম। টেস্টে ২০টি, ওয়ানডে ৬৮টি এবং টি২০-তে ১৮টি ক্যাচ নিয়েছেন তিনি।

২০১৫ সালে টেস্টে পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম উইকেট জুটিতে ইমরুল কায়েসের সাথে সর্বোচ্চ ৩১২ রান করেছিলেন তামিম। 

২০২০ সালে ওয়ানডেতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম উইকেটে লিটন দাসের সাথে ২৯২ রানের জুটি গড়েন তামিম। 

image


২০১২ সালে টি-টোয়েন্টিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সর্বোচ্চ ১৩২ রান করেন তামিম।

একই টেস্টে সেঞ্চুরি এবং ডাক মারার রেকর্ড আছে তামিমের। ২০১০ সালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের ইনিংস খেলেন তিনি।

অধিনায়ক হিসেবে একটি টেস্ট এবং ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তামিম। তার অধীনে একমাত্র টেস্টে হার এবং ওয়ানডেতে ২১টিতে জয়, ১৪টিতে হার ও দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।

একাত্তর/জো

ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে শততম গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করে ফুটবল বিশ্বের রাজপুত্র লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, বয়স তাঁর জন্য শুধুই একটা সংখ্যা!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর