আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক: পাপন

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম

নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন তামিম ইকবাল। তবে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।

তামিমের অবসরের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।

একদিন পরই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে পাপন বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে, আমরা চাচ্ছি তিনি সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। তিনি আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি।’

বোর্ড সভাপতি বলেন, ‘আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। এ কারণে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি। ’

তিনি আরও বলেন, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।'

বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান জানানো হবে কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


একাত্তর/এআর

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর