ওয়ানডেতে মুশফিকের নতুন রেকর্ড

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:৩৯ পিএম

ওয়ানডে ক্রিকেটে দেশের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেই নতুন এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এ ম্যাচের আগে ২৪৯ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ০৫ গড়ে ৭ হাজার ১৮৮ রান করেছেন তিনি।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান আছে তার।

আরও পড়ুন: আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়: মাশরাফি

২৩৫টি ওয়ানডে নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে ব্যাট হাতে ৭ হাজার ১৪৭ রান ও বোলিংয়ে ৩০২ উইকেট শিকার করেছেন সাকিব।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর