কানাডার উদ্দেশে দেশ ছাড়ছেন লিটন দাস

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে দেশ ছাড়ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশ ছাড়বেন ডানহাতি এই ব্যাটার।

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শেষে এখন বিশ্রামে ক্রিকেটাররা। তবে আপাতত সেই সুযোগ পাচ্ছেন না লিটন ও সাকিব।

এবারের আসরে কানাডার এই লিগে লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে।

এই দলে লিটন ছাড়াও রয়েছেন আরো কয়েকজন তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামি-দামি ক্রিকেটাররা।

এছাড়া মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, সাকিবও দুই-একদিনের মধ্যেই কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন। সাকিবের সাথে এই দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

মন্ট্রিয়ল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মোহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, দিপেন্দ্র আইরে, কলিম সানা, শ্রীমন্থ ভিজেরত্নে, ম্যাথু স্পুরস, বিজপেন্দ্র সিং, দিলপ্রীত সিং ও অনুপ চিমা।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

সারে জাগুয়ার্স স্কোয়াড: অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেনডর্ফ, লিটন দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, জতিন্দর সিং, বার্নার্ড শোল্টজ, পরগত সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল ও কৈরভ শর্মা।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বাঁশি বাজার আগেই রাজনীতির মাঠে জমে উঠেছে এক চরম রসালো নাটক! মেক্সিকান গণমাধ্যম ও জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর