মিরপুরে টাইগারদের হাতে বিশ্বকাপ ট্রফি

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম

পদ্মা সেতুতে ফটোসেশনের পর বিশ্বকাপের ট্রফি রাখা হয়েছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ক্রিকেটারদের ট্রফি দেখার সুবিধার্থেই হোম অব ক্রিকেটে এই আয়োজন।

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বর্তমানে ঢাকা অবস্থান করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সোমবার পদ্মাসেতু ঘুরে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনা হয়েছে। সকালের আনুষ্ঠানিক আয়োজনে সোনালী ট্রফিটি মুশফিকুর রহিমের হাতে স্টেডিয়ামের মঞ্চে উঠেছে।

মিরপুরে চলছে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি। সকালে ড্রেসিংরুম থেকে বিশ্বকাপের সোনালী ট্রফিটি হাতে নিয়ে প্রেসবক্স প্রান্তে থাকা মঞ্চের দিকে হাঁটতে হাঁটতে বের হন মুশফিক। সেখানে বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার ইচ্ছা নিয়ে ক্রিকেটারদের জটলা আগেই তৈরি হয়ে গেছে।

বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও।

মঙ্গলবার দুপুর পর্যন্ত মিরপুরেই থাকবে ট্রফি। সারাদিন এখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকছে।

আইসিসি বিশ্বকাপের শিরোপা দেখার সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্যও। বুধবার ট্রফি রাখা হবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরাও ছবি তুলতে পারবেন। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

একাত্তর/জো

মাঠের লড়াইয়ে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তো নিয়েছেই, কিন্তু মাঠের বাইরের এক চরম ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে পুরো জর্ডান। গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের মহাগুরুত্বপূর্ণ...
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপ ফুটবলে পা রাখছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এবার লক্ষ্য,গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বজয়ের গৌরব অর্জন করা।...
২০২২ সালে কাতারের মরুদ্যানে আর্জেন্টিনাকে পরম আরাধ্য বিশ্বজয়ের স্বাদ এনে দেয়ার পরই বিশ্ব ফুটবলকে বিদায় জানালে লিওনেল মেসিকে কেউ দোষ দিতে পারত না। ৩৯ ছুঁইছুঁই বয়সে এসে বুটজোড়া তুলে রেখে রাজকীয় অবসরে...
ব্রাজিলিয়ানদের রক্তে ফুটবল, আর হৃদয়ে বিশ্বকাপের সেই সোনালি ট্রফি। কিন্তু আসল ট্রফিটা সেই ২০০২ সালের পর থেকে আর সেলকাওদের শোকেসে ওঠেনি। উত্তর আমেরিকায় আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর