ইনস্টাগ্রামে পোস্ট প্রতি ১২ কোটি পাচ্ছেন কোহলি!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:২৬ পিএম

ভারতীয়দের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেছেন দেশটির শীর্ষ ক্রিকেট তারকা বিরাট কোহলি। বর্তমানে প্ল্যাটফর্মটিতে তার প্রায় ২৫৬ মিলিয়ন অনুসারি রয়েছে। তার কারণে তিনিই এই মাধ্যম থেকে তিনি কাড়ি কাড়ি অর্থ আয় করছেন।

ভারতীয় ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের কারণে দেশটির মারকুটে ব্যাটার বিরাট কোহলি চলতি বছরে তেমন একটা ক্রিকেট না খেলেও, তিনি এখনও ফটো ও ভিডিও ব্লগিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শীর্ষ উপার্জনকারী ভারতীয় হিসেবে রয়েছেন।

এক প্রতিবেদন বলছে, কোহলি চলতি বছরে প্রকাশিত প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য প্রায় ১২ কোটি টাকা আয় করেছেন। খেলোয়াড়দের মধ্যে আয়ের দিক থেকে তালিকায় শীর্ষে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পরেই আছেন মেগাস্টার লিওনেল মেসি।

হোপার এইচকিউ নামের একটি সাময়িকী জানাচ্ছেন, রোনালদো প্রতিটি পোস্টের জন্য প্রায় ২৭ কোটি টাকা আয় করেন। অন্যদিকে মেসি পোস্ট প্রতি প্রায় ২২ কোটি টাকা পকেটে পুরছেন।

image

কোহলি একমাত্র ভারতীয়, যিনি বিশ্বব্যাপী শীর্ষ-২০ তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকায় ভারতীয়দের মধ্যে বলিউড ও হলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া ২৯ তম নম্বরে রয়েছেন। তিনি পোস্ট প্রতি প্রায় সাড়ে চার কোটি টাকা আয় করছেন।

শীর্ষ-২০ উপর্জনকারীর প্রথম দুই স্থানে ফুটবল তারকা রোনালদো ও মেসি থাকলেও, তৃতীয় স্থান দখলে নিয়েছেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। পোস্ট প্রতি তার আয় ২৫ লাখ ডলারের বেশি। আর চতুর্থ স্থানে রয়েছেন আমেরিকার বিনোদন তারকা কাইলি জেনার। 


একাত্তর/পিএজে

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।
সম্প্রতি দীর্ঘ সময় পর বিদেশ থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের মুখে পড়লেন বিরুস্কা দম্পতি। এক প্রতিবন্ধী এক অনুরাগীর প্রতি বিরাটের উদাসীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর