জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

আপডেট : ৩০ জুন ২০২১, ১১:৫৮ এএম

ইউরোপে নেই কোনো ফেভারিট। জায়ান্ট নামের কল্পিত ডানাও ওখানে কাজ করে না ঠিকঠাক। তাই গেল রাতে নক-আউট রাউন্ডে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। চমক ছিল রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচেও। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টর ফাইনালের টিকেট বাগিয়েছে ইউক্রেন। 

জার্মান কন্টিনজেন্টের পরিক্ষিত সৈনিক থমাস মুলার যখন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের সাথে ওয়ান টু ওয়ান পজিশন থেকেও অফটার্গেট শট করলেন, তখন তার দল ১-০ গোলে পিছিয়ে। জার্মানির সাথে নিজের শেষ অ্যাসাইনমেন্ট হিসেবে ইউরোতে আসা হোয়াকিম লোকে এতোটা হতাশ কখনো লাগেনি। ৩১ বছরের মুলারেরও তো এটাই সম্ভাব্য শেষ ইউরো। নিজেদের হাজারো সুখের উপলক্ষ্য এনে দেয়া নায়ককে তো চোখের জলে বিদায় জানাতে চায় না কোন জার্মান। 

ইংল্যান্ড ভার্সেস ডয়েচল্যান্ড ম্যাচটা ছিল ওয়েম্বলি স্টেডিয়ামে, হোমগ্রাউন্ডের ষোলো আনা ফায়দা নিয়েছে ইংলিশরা। যদিও ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। 

আরও পড়ুন: জিম্বাবুয়ে এয়ারপোর্টে হয়রানির শিকার টাইগাররা

তারপর অবশ্য রহিম স্টার্লিংয়ের কাছে হার মানতেই হলো। ডয়েচল্যান্ড ডি বক্সের বাইরে সতীর্থদের নিয়ে তৈরি করলেন গোল সিচুয়েশন। লুক শ-এর ফাইনাল টাচ থেকে ফিনিশটাও হলো নির্ভুলভাবেই। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া আর চেক রিপাবলিকের বিপক্ষেও এই ম্যানসিটি ফরোয়ার্ডের গোলেই জয় পেয়েছিল ইংলিশরা। 

১৯৬৬ সালের পর এই প্রথম কোনো মেজর টুর্নামেন্টের নক-আউট স্টেজে জার্মানদের হারালো ইংল্যান্ড। ২০০০ সালের পর কোনো টুর্নামেন্টেই জার্মানদের বিপক্ষে জয় ছিল না ইংলিশদের। 

গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে কাদের সাথে খেলবে সেটা জানা গেছে পরের ম্যাচে গ্লাসগোর হাম্পডেন পার্কে। সুইডেনের বিপক্ষে জিনচেঙ্কোর গোলে ব্রেকথ্রু পায় ইউক্রেন। 

image

অবশ্য বিরতির আগেই সমতায় ফেরে সুইডিশরা। গোলটির মালিক ফোরজবার্গ। সমতায় শেষ হয় সেকেন্ড হাফ, অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। 

বাড়তি সময়ের শুরুতেই কপাল পোড়ে সুইডেনের। মারকাস ড্যানিয়েলসনের কড়া ফাউলটা ধরা পড়ে ভিএআর চেকে। ওর লাল কার্ডে এলোমেলো দল। 

আর সেই সুযোগে স্টপেজ টাইমে গিয়ে গোল আদায় করে নেন ডোভবিক। সেই সুবাদে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের নক-আউট স্টেজে পৌঁছে যায় ইউক্রেন। 


একাত্তর/এসজে

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর