পিএসজি-এমবাপে নাটকে নতুন মোড়

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম

সব শঙ্কা কাটিয়ে পিএসজির জার্সিতে নতুন মৌসুমে খেলেছেন কিলিয়ান এমবাপে। পেয়েছেন গোলও। তবে দলবদলের খবরে নতুন মোড় নিয়েছে পিএসজি-এমবাপে নাটক। উপযুক্ত দাম দিলে নাকি যে কারো কাছেই এমবাপেকে ছেড়ে দিবে পারিসিয়ানরা। তবে কি এবার মেসি-নেইমারের পর ত্রিশূলের শেষ অস্ত্রটাকেও হারাতে বসেছে পিএসজি!

image


এই ছবিটার মতো প্রতিদিনই ইউটার্ন নিচ্ছে কিলিয়ান এমবাপের ট্রান্সফার নাটক। একদিকে এমবাপে বলছেন, সিজনটা এখানেই কাটাতে চাই। অন্যদিকে পারিসিয়ানরা ভাবছেন এমবাপে রিয়ালে যোগ দিচ্ছেন।

টানাপোড়েনে পিএসজির প্রি-সিজন ক্যাম্প থেকে এমবাপেকে অপসারণ, সেখান থেকে আবার টিম প্র্যাকটিসে ফেরানো। এমন রোমাঞ্চ কেবল টপ লিস্টেড থ্রিলার মুভিতেই দেখা যায়।

মেসির পর নেইমারকে হারিয়ে স্ট্রাইকার সঙ্কটে পিএসজি। এবার যদি এমবাপেকে হারায় তবে তো লক্ষ্মীছাড়া হবে ক্লাবটা। সেই ভুল নিশ্চয়ই করবেনা। তাই নতুন সিজনে মাঠে নামিয়ে কিলিয়ান এমবাপের দলবদলের খবরে ফুলস্টপ দিয়ে দিলো পিএসজি।

যে মুহুর্তে আপনি ভাবতে বসেছেন এমবাপে-পিএসজি গল্পের হ্যাপি এন্ডিং, ঠিক সেই মুহুর্তেই আরেক দফা টার্নআরাউন্ড! শুরু হয়েছে ট্রান্সফার সাগা: লাস্ট এপিসোড।

image


আবারও আলচনায় কিলিয়ান এমবাপে আর রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবে যোগ দেয়ার জটিলতা সারতে নাকি আলোচনাও করেছে এমবাপে আর পিএসজি। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নিজেই ডিল করছেন এই ইস্যু। 

পিএসজি এমবাপের রিপ্লেসমেন্ট খুঁজছে, এমবাপে পিএসজি ছাড়তে চায়, রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাবের পথে...এমবাপের আপডেটটা এমনই।

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, সব সমস্যার সমাধান নাকি এমবাপের হাতে। ফরাসি স্ট্রাইকারকে ক্লাবের কাছে নিজের মুক্তি চাইতে হবে নিজেকেই। 

ডেডলাইইন ৩১ আগস্ট, ট্রান্সফার ফি ২৫০ মিলিয়ন ইউরো। এই অর্থ দিলেই নাকি ফরাসি স্ট্রাইকারকে ছেড়ে দিবে পিএসজি। সেটা রিয়াল মাদ্রিদ হোক কিংবা যে কোনো ক্লাব।

image


রিয়াল মাদ্রিদ অবশ্য এমবাপের জন্য ১২০ মিলিয়ন ইউরো প্রাইস ট্যাগ ঝুলিয়েছেন। দেখা যাক ফ্রেঞ্চম্যানের জন্য কত টাকা ঢালতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি শিরোপাধারী দলটা।

অর্থাৎ এমবাপের জন্য মার্কেট ওপেন। এই মোক্ষম সুযোগটা হাতিয়ে নিতে পারে সৌদি আরব। রোনালদো, নেইমারকে তো বাগিয়েছেই। এবার যদি এমবাপেকে নিতে পারে তবে তো কেল্লা ফতে। যদিও এমবাপে আগেই জানিয়েছিলেন, এখনই ইউরোপ ছাড়তে রাজি নন। তবে পলিটিক্স আর খেলার ময়দানে শেষ কথা বলে কোনো কথা নেই।


একাত্তর/এসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর