মেসির গোলে মেজর লিগে অভিষেকেই জয় মায়ামির

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:১৬ পিএম

মেজর সকার লিগে প্রথম ম্যাচে মেসির গোলে রেড বুলকে হারিয়েছে ইন্টার মায়ামি।

একে একে সব লিগেই অভিষেক সেরে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার। মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি।

রোববার মেসির দল ইন্টার মায়ামি রেড বুলকে হারালো ২-০ গোলে। এই জয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো মেসিবাহিনী।

বলা হয়ে থাকে লিও মেসি আসলে এলিয়েন। এমনটা না বলে উপায় কি? বেঞ্চ থেকে নামলেন, আরো একবার নাম তুললেন স্কোর শিটে। এই নিয়ে ইন্টার মায়ামির জার্সিতে নয় ম্যাচে আর্জেন্টাইন সেনশেশনের সংখ্যা হলো ১১।

লিগস কাপ, ইউএস ওপেন কাপে অভিষেকটা হয়েছে রাজার বেশে। এবার বাকি মেজর সকার লিগ। মেসিকে দেখতে তাই ২০ হাজার ডলার খরচা করে রেড বুলে হাজির ভক্তরা। কিন্তু হায় ক্লান্তি কাটাতে মেসিকে ছাড়াই মার্তিনো সাজালেন শুরুর একাদশ। সমর্থকদের মাথায় হাত। তবে কি মেসিকে না দেখেই আজ ফিরতে হবে বাড়ি। চারদিকে স্লোগান, আমরা এখনোই মেসিকে চাই।

রেড বুলের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকেও লাগাম যেন হোস্টদের হাতে। বল দখল, পাসিং, সফল পাস সবকিছুতেই এগিয়ে রেড বুলস।

অবশেষে ম্যাচের ৬০ মিনিটে মেসি এলেন শো স্টপার হয়ে। মুহূর্তেই যেন বদলে গেলো দৃশ্য। মুহুর্মুহু আক্রমণে ইন্টার মায়ামি। শট অ্যাকুরিসি, অন টার্গেট শট, ব্লকড শট সবকিছুতেই আপারহ্যান্ডে মেসি বাহিনী। ম্যাচের ৮৭ মিনিটে মেসির পা থেকে আসে সে জাদুর গোল।

এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এলো ইন্টার মায়ামি। লিগে ২৩ ম্যাচে ৬ জয় ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে  মায়ামি আছে ১৪ নম্বরে। তবে প্লে অফে খেলতে হলে মেসিদের চাই আরো ১২ পয়েন্ট। মিরাকল মেসি নিশ্চয়ই সেই কাজটাও করে ফেলবেন।

একাত্তর/পিএজে
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর