একই দিনে ক্রিকেট ও ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালেন জামাল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম

একই দিনে ক্রিকেট ও ফুটবলের আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে উঠতে লাহোরে লড়বেন সাকিব আল হাসানরা। আর জামাল ভূঁইয়ারা খেলতে নামবেন আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ।

প্রথমবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। এ ম্যাচ দিয়েই বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হবে।

শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, সাফে আমরা যে পারফরম্যান্স করেছি, তা ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল আমরা ভালো একটি ম্যাচ খেলবো। আমরা জয়ের আশা করি।

বাংলাদেশ অধিনায়ক আরো বলেছেন, বাংলাদেশের মানুষ কালকের দিনটা মনে রাখবে। একই দিনে ক্রিকেট, ফুটবল দল একই দেশের বিপক্ষে খেলবে। তবে দিন শেষে জয়টাই বড়। আশা করি, বাংলাদেশ দুই খেলাতেই জিতবে।

প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেছেন, আফগানিস্তানের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে খেলে। আর কিছু খেলোয়াড় ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে খেলে। আমি মনে করি তাদের দলটি শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো বলে মনে করি। আমাদের পরের ম্যাচ মালদ্বীপের সঙ্গে, সেহেতু তার আগে আমাদের শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলা প্রয়োজন।

আফগানিস্তানের সাথে ৮ বারের মুখোমুখিতে জয় নেই বাংলাদেশের। আফগানদের জয় দুটিতে, বাকি ৬ টি ড্র হয়েছে। তবে এবার নিজেদের মাঠে জিততে আশাবাদী জামাল।

একাত্তর/পিএজে
ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয়ের জন্য মুখিয়ে আছে এবং জয় ছাড়া আর কিছুই ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারতের বিপক্ষে এবার আর সেট পিস থেকে হতাশ হওয়া নয়, আছে নাম্বার নাইন, আছে প্ল্যানমাফিক নেয়া প্রস্তুতি। মালদ্বীপের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া প্রতিটা চ্যালেঞ্জের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন...
ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
বর্তমান সরকার ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বৈষম্যহীন, মানবিক ও উদারনৈতিক এক নতুন বাংলাদেশ ও সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম...
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ছড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে ৩৩৫ জনের। সবচেয়ে উদ্বেগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর