মাঝপথে এশিয়া কাপ শেষ শান্তর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিতের পরে বড় একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা ও এসময় ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত দল থেকে ছিটকে গেছেন।

মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ওয়েব সাইটে এ খবর জানিয়ে বলা হয়, হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে শান্ত দল থেকে ছিটকে গেছেন।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার অভিযোগ করেছিলেন। এজন্য তিনি ফিল্ডিংও করতে পারেননি। এটি নিশ্চিত করতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। 

তিনি বলেন, সতর্কতা হিসাবে শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না এবং পুনর্বাসন শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।

এদিকে, একই দিন দুপুরে শান্ত তার ভ্যারিফায়েড ফেসবুকে তার এশিয়া কাপ শেষের খবরটি জানান। তিনি লেখেন, আমার এশিয়া কাপ যাত্রা শেষে হলো। পেশী ব্যথার কারণে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না। শিগগিরই বাড়ি ফিরবো এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবো।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর