দ্বিতীয় প্রীতি ম্যাচেও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ড্র

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল । বৃহস্পতিবার বসুন্ধরা কিংসের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ এবং আফগানিস্তান।

ম্যাচের প্রথমার্ধে ভালো ফুটবল খেলে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্ণার কিক থেকে বাংলাদেশের ফুটবলারকে বিট করে হেডে গোলটি করে আফগানরা।

ম্যাচের ৬২ মিনিটে রক্ষণ থেকে চার পাসে বিল্ড আপ করে গোল করেন তরুণ শেখ মোরছালিন। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

এ ম্যাচে লাল কার্ড দেখেন আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। একটা ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয় দুই দলের দুই ডাগআউট। ফলে লাল কার্ড পায় দুই কোচ।

এর আগে প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে বাংলাদেশ ও আফগানিস্তান।

একাত্তর/পিএজে
বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দলই। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয়ের জন্য মুখিয়ে আছে এবং জয় ছাড়া আর কিছুই ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারতের বিপক্ষে এবার আর সেট পিস থেকে হতাশ হওয়া নয়, আছে নাম্বার নাইন, আছে প্ল্যানমাফিক নেয়া প্রস্তুতি। মালদ্বীপের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া প্রতিটা চ্যালেঞ্জের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন...
ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর