নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ চলার সময় আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের কারণে এই আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে নাসির দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে আইসিসির অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আবুধাবি টি-টেন লিগ। সেখানে অংশ নেয় ছয়টি দল।

দুর্নীতির অভিযোগ আনা আটজনের মধ্যে তিনজন খেলোয়াড়। এদের মধ্যে নাসির ছাড়া বাকি দুজন হলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান।

অভিযুক্ত অন্য পাঁচজনের মধ্যে রয়েছে  হলেন ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার কৃষ্ণান কুমার চৌধুরী, পরাগ সংভি, ব্যাটিং কোট আশহার জায়েদি, সহকারী কোচ সানি ধিলন ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।

নাসিরের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে ২.৪.৩ ধারায় বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন নাসির।

২.৪.৪ ধারায় বলা হয়েছে, তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোন প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা সে বিষয়টি পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।  

২.৪.৬ ধারায় নাসিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা কোনো যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরবি
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
রাজনৈতিক কারণে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। মেগা ইভেন্টে অনুপস্থিত থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো নিয়ে বড়...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর