জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

এশিয়ান গেমস ফুটবলে জাপানের কাছে সাবিনারা হেরেছে ৮-০ গোলে। প্রথম বারের মতো এশিয়ান গেমস ফুটবলে খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রথম প্রতিপক্ষ ছিলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপান।

শুক্রবার চীনের ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে জাপানের মেয়েরা দুমড়ে মুচড়ে দিলো বাংলাদেশের মেয়েদের। জাপানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

প্রথম এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে চারবার করে মোট আটবার বল গেছে জাপানের। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে গোল আদায় করেন জাপানের চিবা রেমিনা। এরপর পেনাল্টি থেকে মোমোকো তানিকাওয়া দেন জাপানের দ্বিতীয় গোলটি। ২৯ মিনিটে আবার আঘাত করেন চিবা। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে আবারও জাপানের পেনাল্টি, এবার গোল আসে ইউজুহো শিওকোসির পা থেকে।

বিরতির আবার তাণ্ডব শুরু করে জাপান। মায়া হিজিকাতা ৪৯ মিনিটে পঞ্চম ধাক্কা দেন জাপানকে। ৫৮ মিনিটে কতনো সাকাকিবারা ব্যবধানকে নিয়ে যান হাফ ডজনে। ম্যাচের ৮০ মিনিটে তানিকাওয়ার পা থেকে সপ্তম গোল পায় জাপান। ৮৫ মিনিটে সাকিবারা ম্যাচে তার দ্বিতীয় গোল করলে স্কোর দাঁড়ায় ৮-০ তে।

এই ম্যাচ দিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষেও প্রথম বারের মতো খেললো বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে জাপানের বিপক্ষে আগে দেখা হলেও জাতীয় দলের এবারই প্রথম।

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।

একাত্তর/পিএজে/কেএসএইচ
বয়স ৫৯? যেখানে সাধারণ মানুষ অবসরের পর নাতি-নাতনি নিয়ে নাতিদীর্ঘ গল্প ফাঁদেন বা আরামকেদারায় দিন কাটান, সেখানে তিনি বুট পায়ে মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন! বলা হচ্ছে জাপানি ফুটবলের জীবন্ত...
ফুটবল মানেই শুধু জয়-পরাজয় নয়, ফুটবল মানেই আবেগের চরম বিস্ফোরণ। হিউস্টনের স্টেডিয়ামে সোমবার রাতে ব্রাজিল ও জাপানের লড়াইয়ে ফুটবল বিশ্বের সেই দ্বিমুখী রূপই দেখল পৃথিবী। একদিকে ব্রাজিলের সমর্থকরা যখন...
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে বিদায় নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি এক ধরনের সম্মানের। তবে জাপানি ফুটবলপ্রেমীদের জন্য এই বিদায় এক গভীর ক্ষত হয়ে রইল।...
ম্যাচের তখন শেষ মুহূর্ত, যেকোনো সময় বাঁশি বাজতে পারে, ঠিক সেই মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তেনেলির গোলেই নিশ্চিত হলো ব্রাজিলের মহাকাব্যিক জয়। জাপানকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে যাত্রা শুরু...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর