ইউক্রেনকে গোলে ভাসিয়ে ২৫ বছর পর ইউরোর সেমিতে ইংল্যান্ড

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১০:৪৫ এএম

আগের চার ম্যাচে একটি গোলও হজম না করা ইংল্যান্ড আরও একবার অক্ষত রাখল নিজেদের গোলপোস্ট। সেই-সঙ্গে তারা মেতে উঠল প্রতিপক্ষের জালে বল পাঠানোর উৎসবে। প্রথমার্ধে লড়াইয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া গেল না ইউক্রেনকে। তাদেরকে গুঁড়িয়ে দাপট দেখিয়ে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে পা রাখল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালের শেষ ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইংলিশরা। জোড়া গোল করেন হ্যারি কেইন, অন্য দুই গোলদাতা হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন।

ম্যাচের চতুর্থ মিনিটেই অধিনায়ক হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

এরপর কিছুটা ঝিমিয়ে পড়া লড়াইয়ে বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগুইয়ার। বাঁ দিক থেকে ক্লাব সতীর্থ লুক শয়ের দারুণ ফ্রি কিকে হেডে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

চার মিনিট পরেই ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। এই গোলেও অ্যাসিস্টের ভূমিকায় ডিফেন্ডার শ। তার ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে হেডে আসরে নিজের তৃতীয় গোলটি করেন কেইন।

৬৩ মিনিটে জর্ডান হেন্ডারসনের গোল। ম্যাসন মাউন্টের নেওয়া কর্নার কিকে হেডে বল জালে জড়ান তিনি। ঠিক তার আগেই কেইনের জোরালো শট কর্নারের বিনিময়ে বাঁচিয়েছিলেন ইউক্রেন গোলরক্ষক বুশচান। তাই হ্যাটট্রিক পাওয়া হয়নি কেইনের। পরে তাকে তুলে নেন কোচ সাউথগেট।

আরও পড়ুন: মেসিতে ‘ভর করে’ সেমিফাইনালে আর্জেন্টিনা

কোনো গোল হজম না করা ইংল্যান্ড এক রকম ইতিহাসই গড়ল। নিজেদের ইতিহাসে এই প্রথম টানা সাত ম্যাচ তারা কোনো গোল হজম করেনি। আর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় বার কোনো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে ৪ গোল করল। সর্বশেষ তাদের এই কীর্তি ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে।

image


অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ইংল্যান্ড শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে। এবার উজ্জীবিত ইউক্রেনকে হারিয়ে ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে আরেক ধাপ এগোল ইংলিশরা।


একাত্তর/আরএ

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর